• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

যে ভুল ক্লিকে ফাঁকা হতে পারে আপনার ব্যাংক একাউন্ট

আইটি ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি প্রতীকী
ছবি প্রতীকী

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অনলাইন বিজ্ঞাপন অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অসাবধানতাবশত কোনো বিজ্ঞাপনে ক্লিক করে ফেলাও অস্বাভাবিক নয়। তবে এমন একটি ছোট ভুলই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্টকে বড় ঝুঁকির মুখে ফেলতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্নোগ্রাফিক অ্যাপের একটি বিজ্ঞাপনে মাত্র একবার ক্লিক করলেই সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে পুরো মোবাইল ফোন। এতে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম নজরদারির পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অননুমোদিত লেনদেনের আশঙ্কাও তৈরি হয়। এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্র।

সম্প্রতি প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে পর্নোগ্রাফিক কনটেন্টের আড়ালে ম্যালওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের এসব অ্যাপ ডাউনলোডে উৎসাহিত করা হচ্ছে। তবে অ্যাপগুলো গুগল প্লে স্টোরের মতো অনুমোদিত প্ল্যাটফর্মের পরিবর্তে অচেনা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে বলা হয়। ফলে ব্যবহারকারীরা অজান্তেই ক্ষতিকর সফটওয়্যার ফোনে ইনস্টল করে ফেলছেন।

সতর্কবার্তায় বিশেষভাবে নাইট প্লে, রিলুপ, কিস, ভিমো, রিভো, নেক্সো ও ভিক্সা নামের অ্যাপ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এসব অ্যাপ ইনস্টল করার পর ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন বিশেষ অনুমতি নেওয়া হয়, যা পরবর্তীতে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞদের মতে, একবার প্রয়োজনীয় অনুমতি পেয়ে গেলে ক্ষতিকর সফটওয়্যার নীরবে ফোনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি ফোনের গুরুত্বপূর্ণ ফিচারও নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে সাইবার অপরাধীরা।

আরও পড়ুন

গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স

জেমিনাইয়ের পরামর্শে পাহাড়ে গিয়ে বিপদে ৩ তরুণ, এরপর যা যা ঘটল

অ্যাপের ফাঁদে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, নিরাপদ থাকবেন যেভাবে

এ ছাড়া এসব ম্যালওয়্যার ফোনে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) স্থাপন করে ইন্টারনেট সংযোগ অপরাধীদের নিয়ন্ত্রিত সার্ভারের মাধ্যমে পরিচালনা করতে পারে। এতে ব্যক্তিগত তথ্য চুরি, অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ এবং ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল লেনদেনে অননুমোদিত হস্তক্ষেপের ঝুঁকি বেড়ে যায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, অপরিচিত বিজ্ঞাপন বা সন্দেহজনক লিংকে ক্লিক না করা, অনুমোদিত অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা এবং অজানা অ্যাপকে অপ্রয়োজনীয় অনুমতি না দেওয়ার জন্য। সচেতনতা ও সতর্কতাই অনলাইনে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

কেএম

  • ব্যাংক একাউন্ট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X